বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

দৌলতপুরে মোবাইল কোর্টে মাদকসেবীর জেল

Reading Time: < 1 minute

জহুরুল হক, দৌলতপুর কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাদক সেবীকে ১ বছরের জেল দেয়া হয়েছে। বুধবার বিকালে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার। মোবাইল কোট সুত্র জানায়, গোপন খবর পেয়ে তারাগুনিয়া ফিল্ড পাড়া এলাকায় উপস্থিত হয়ে মাদক সেবনরত অবস্থায় লিখন আলী নামে এক মাদক সেবীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারা মোতাবেক মোবাইল কোর্ট লিখন আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মোবাইল কোর্টের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার জানান, জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com