রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

দৌলতপুরে শান্তি সমাবেশ জনতার জনস্রোত

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া:
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ জনতার জনস্রোতে পরিণত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর হাইস্কুল মাঠে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ’র নেতৃত্বে বিশাল এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনের সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সহ-সভাপতি শেলী দেওয়ান,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোরশেদ হোসেন, জেলা আ’লীগের নেতা হাসানুল আসকার হাসু,যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন,যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক এ্যাড.নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানের সভাপতি কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ নেতাদের উদ্দেশ্যে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com