সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজশাহীতে যুবকের ৭ বছর কারাদন্ড

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সুজন মোহন্ত নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে এক লাখ টাকা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদ- দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।
দন্ডপ্রাপ্ত আসামি সুজন মোহন্ত জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম বালিয়াঘাটা কাদেরপাড়া গ্রামের তারাপদ মোহন্তের ছেলে।
রায় ঘোষণার পর রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সুজন তার ফেসবুক আইডি থেকে পবিত্র কাবাশরীফের ওপরে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা হনুমানের ছবি বসিয়ে ফেসবুকে আপলোড করেন।
সুজন মোহন্ত এর মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে চরম আঘাত করেছেন। এ ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি থানায় তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনে (২০০৬ ও সংশোধনী অধ্যাদেশ ২০১৩ এর ৫৭-১) সুজনে বিরুদ্ধে মামলা করা হয়।
অ্যাডভোকেট ইসমত আরা বলেন, সাক্ষ্য ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে সুজন মোহন্তের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ তাকে দোষী সাব্যস্ত করেন। তাকে সাত বছরের সশ্রম কারাদ- দিয়েছেন। জরিমানা করেছে এক লাখ টাকা। জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com