শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ধুনটের অপহৃত সেই স্কুলছাত্রী শেরপুর থেকে উদ্ধার

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়ার ধুনটে অপহৃত সেই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় বগুড়ার শেরপুর উপজেলা শহর এলাকা থেকে তাকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে। আটকৃত মারুফ হাসান (৩২) ধুনট উপজেলার চান্দারপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।স্থানীয় ও মামলা সুত্রে জানা যায়, ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের হতদরিদ্র এক চর্মকার দম্পতি তার ১৪ বছরের কিশোরী মেয়েকে গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে রেখে জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করে। মেয়েটি উপজেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রায় এক বছর ধরে ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে প্রেমের প্রস্তাব দেয় মারুফ হাসান। ছাত্রীটি তার প্রেমের কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় ক্ষুব্ধ হয়ে উঠে মারুফ হাসান। এরূপ চলাকালে গত ২৩শে জানুয়ারি দুপুরের দিকে ওই ছাত্রী বাড়ির পাশে সোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি দর্জির দোকানে যায়। এ সময় ফাঁকা রাস্তা থেকে ছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় মারুফ হাসান ও তার সহযোগীরা।

এ ঘটনায় মেয়েটির বাবা গত বৃহস্পতিবার সকালে বাদী হয়ে ধুনট থানায় একটি অপহরন মামলা দায়ের করে। ওই মামলায় মারুফ হাসান ও তার ২ সহযোগীসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, অপহরন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আটক মারুফ হাসানকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com