রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

ধুনটে অবৈধভাবে বালু উত্তোলন রোধে যৌথ অভিযান ১৬ জন দন্ডিত ৫টি বাল্কহেড জব্দ

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়ার ধুনটে অবৈধভাবে যমুনানদী থেকে বালু উত্তোলন রোধে যৌথ অভিযান পরিচালনা কালে ১৬ জন বালু উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিক আটক ও ৫টি ভারী বাল্কহেড করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এবং সহকারী কমিশনার(ভূমি) নুরুল আমিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে এক স্কুল ছাত্রসহ ১৬ বালু শ্রমিককে আটক ও পাঁচটি ভারী বাল্কহেড জব্দ করে, আটককৃতদের বাংলাদেশ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল হতে উপজেলার ভান্ডার বাড়ি বানিয়াজান বৈশাখী চর এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন সহরাবাড়ি মৃত ভুলু রহমান এর ছেলে হবিবর রহমান(৪০), আয়নাল হকের ছেলে শফিকুল ইসলাম (৩০), গোসাই বাড়ি ভুট্টু শেখ এর ছেলে সৈকত(২৬), চুনিয়া পাড়া আলমগীর হোসেন এর ছেলে রাজু(১৯), দক্ষিণ সহরাবাড়ী নূর মোহাম্মদ এর ছেলে আউয়ুব আলী (২০), জালাল উদ্দীন আকন্দের ছেলে রাসেল (১৮), পূর্ব গুয়াডহুরি আমজাদ হোসেন এর ছেলে সোহেল রানা (২০), কৈয়াগাড়ি রুহুল আমিন এর ছেলে স্বপন মিয়া(৩৫), একই গ্রামের মৃত অছিম উদ্দিন এর ছেলে শহিদুল ইসলাম(৫২), শিমুল বাড়ি মৃত শাহ আলীর ছেলে রবিউল আকন্দ (৩৫), একই গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে আলমগীর হোসেন (২৪), বৈশাখী গ্রামের আব্দুস ছালাম এর ছেলে রহিম(২১), একই গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে রাঙা (২৫), আওলাকান্দি সারিয়াকান্দীর মৃত তোফাজ্জল হোসেনের ছেলে বুলবুল ইসলাম (২৮), বৈশাখীর আব্দুস ছালাম আকন্দের ছেলে হারুন (২৫), বাবু পাড়া সাথিয়া পাবনার কুদ্দুস মিয়ার ছেলে বাবুল মিয়া(৫০), অপ্রাপ্ত বয়স হওয়ায় সহরাবাড়ী হবিবর রহমান এর ছেলে নিরব সরকার (১৫), কে অবশেষে বেকসুর খালাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com