সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ধুনটে একটি ইউড্রেন ভেঙে যাওয়ায় চারপাঁচ গ্রামের ভোগান্তি

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনট হেউটনগর পশ্চিম পাড়া রাস্তায় একটি ইউড্রেন ভেঙ্গে যাওয়ায় চারপাঁচ গ্রামের পথচারিদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরোজমিনে যেয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কোদলা পাড়া আলহাজ্ব আনিছুর রহমানের বাড়ী হতে কোদলা পাড়া জামে মসজিদ এবং হেউটনগর পশ্চিম পাড়া ভায়া শাজহানপুর ও গাবতলী উপজেলায় যাতায়াতের এক মাত্র রাস্তার মাঝ পথে মোঃ রহিম উদ্দিনের বাড়ীর দক্ষিন পার্শ্বের একটি ইউড্রেনের উপরের অংশ বিগত ৫ মাস পূর্বে ভেঙে যায়। স্থানীয়রা বলেন হেউটনগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বাঙ্গালী নদী থেকে বালু বহনের ট্রাক চলাচল করায় এই ইউড্রেনটি ভেঙ্গে যাওয়ায় পথচারীদের এ ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পথে শাজাহানপুর, গাবতলী, ধুনট উপজেলার হাজার হাজার জনগণ, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রী এবং অনেক রিক্সা-ভ্যান, সি,এন,জি, চলাচল করে।
এ ব্যাপারে হেউটনগর পশ্চিম পাড়া তজমল হক প্রাং এর পুত্র মোঃ বকল প্রাং জানান, এ ইউড্রেনটি মেরামত বা পুনরায় নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামণা করছেন এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে আজ অবধি কোন সুরাহা হয়নি। এব্যপারে কালেরপাড়া ইউপি চেয়ারম্যান শিপন জোয়ারদার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করে না পেয়ে তার ছোটভাই শিহাব জোয়ারদারের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি তিনি জানেন এবং জুনের মধ্যেই এই ইউড্রেনের কাজ সম্পন্ন হবে বলে আশা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com