বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ধুনটে চোলাই মদের বড় চালান সহ আটক দুই

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়াধ:
বগুড়া জেলার ধুনটে বেশ বড় চালান (দেড়মন) দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) রাতে উপজেলার নলডাঙ্গা বাজারস্থ কাইয়ুমের খাবার হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ধুনট সদর পাড়ার জনাব আলীর ছেলে আরব আলী (৩৫) ও এলাঙ্গী শৈলমারী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫)।
ধুনট থানা সুত্রে জানা যায়, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই অমিত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নলডাঙ্গা বাজার হতে তাদের আটক করেন।
আটককৃতদের জবানবন্দি অনুযায়ী এসময় তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ৬০ লিটার দেশীয় চোলাই উদ্ধার করেন। আটককৃত দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে থানা হতে বগুড়া জেলা আদালতে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com