বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

ধুনটে জলাতঙ্ক রোগে এক শিশুর মৃত্যু।

Reading Time: < 1 minute

হেলাল সরকার ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনট উপজেলায়, কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়ে আল-আমিন নামে ১০ বছরের এক শিশু মৃত্যু বরণ করেছে। শিশুটি ধুনট পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের আনিসুর রহমান এর কনিষ্ঠ পুত্র এবং পূর্ব ভরণশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটিকে গত কোরবানি ঈদের চারদিন আগে কুকুর কামড়ায়। জলাতঙ্কের ভ্যাকসিন গ্রহণ না করিয়ে স্থানীয় কবিরাজি চিকিৎসা করেন। গতকাল রোগীর অবস্থা বেগতিক হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভর্তি না করিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলাকালে গতকাল সন্ধ্যা ৬ টায় নিজ বাড়িতে শিশুটি মৃত্যু বরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com