বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ধুনটে ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনটে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় কারাগারে অন্তরীণ কলেজ শিক্ষক মুরাদুজ্জামান মুকুলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএম টিচার্স অ্যাসোসিয়েশন। ধর্ষক মুরাদুজ্জামান মুকুল উপজেলার জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের সাময়িক বহিস্কৃত শিক্ষক ও শৈলমারী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। ৩০ মে (সোমবার) দুপুরে উপজেলা বিএম টিচার্স অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক সাংবাদিক জাহিদুল ইসলাম ও যুগ্ন আহ্বায়ক সাংবাদিক জিয়াউল হক এর আহ্বানে ধুনট বাজার জিরো পয়েন্টে সংঘটিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য তোজাম্মেল হক, গোলাম আজম রয়েল সহ কলেজ শিক্ষক শিরিনা সুলতানা, তালেব আলী, অধ্যক্ষ আব্দুস ছালাম, ল্যাব সহকারী বিউটি দে প্রমুখ। মানববন্ধনে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা ধর্ষক মুরাদুজ্জামান মুকুলের ফাঁসির দাবি সহ দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে মিছিল করেন। মিছিলটি বাজার প্রদক্ষিন শেষে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আমিনুল ইসলাম, মোকছেদুল হাসান ফারুক, জিন্নাতুন ইসলাম, তপন কুমার দেব, শামীম আহমেদ, আনারপুর টেকনিক্যাল এন্ড বি এম কলেজের শিক্ষক রফিকুল ইসলাম, রন্জুবুল আলম, প্রদর্শক আব্দুল হান্নান, অফিস সহকারী তাবজিদুল আলম সবুজ। হাজী কাজেম টেকনিক্যাল এন্ড বি এম কলেজের শিক্ষক শহিদুল ইসলাম, সাইদুজ্জামান, নাসির উদ্দীন, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান তোতা,লুৎফর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১২ মে মুরাদুজ্জামান মুকুলের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা করেন ছাত্রীর মা। মামলা সুত্রে জানা যায়, লম্পট মুরাদুজ্জামান মুকুল বাদিনীর বাসায় ভাড়া থাকতেন। সেই সুবাদে তার মেয়ের সঙ্গে একদিন মোবাইলে জোরপূর্বক ছবি তেলেন। এই ছবি দেখিয়ে ব্লাকমেইল করে ধর্ষণ করেও ভিডিও ধারণ করে রাখেন। পরে ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। গত ২৪ মে হাবিবুর রহমান ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভায় ধর্ষক মুরাদুজ্জামান মুকুলকে সাময়িক বরখাস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com