সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ধুনটে প্রেমিকার বাড়ি থেকে পরকীয়া প্রেমিকের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়ার ধুনটে প্রেমিকার বাড়ি থেকে পরকীয়ায় আসক্ত প্রেমিক বানচা কামার (৫০) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে ধুনট থানা পুলিশ। নিহত বানচা উপজেলার ধুনট সদর ইউনিয়ন বিলকাজুলী গ্রামের নিখিল চন্দ্রের ছেলে। ধুনট থানা পুলিশ নিহত বানচার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকান্ড সন্দেহে কথিত প্রেমিকা সেলিনা বেগমকে (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানচা দীর্ঘদিন ধরে ধুনট হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় কামারের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। পাকুড়িহাটা গ্রামের স্বামী পরিত্যক্তা সেলিনা বেগমের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সুযোগ পেলেই প্রেমিকার বাড়িতে যাওয়া আসা করতো বানচা। তারই ধারাবাহিকতায় ১২ সেপ্টেম্বর সোমবার বৃষ্টিভেজা রাতে বানচা প্রেমিকার বাড়িতে যায়। একপর্যায়ে মধ্যরাতে সংবাদ পেয়ে প্রেমিকার ঘরের বারান্দা থেকে পুলিশ বানচা কামারের মৃতদেহ উদ্ধার করে। নিহত বানচার ছেলে বাধন কুমার জানায়, বাবা অসুস্থ হয়েছে বলে সোমবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে সেলিনা বেগম আমাকে সংবাদ দেয়। ঘটনাস্থলে পৌঁছে বাধন তার বাবাকে মৃত অবস্থায় সেলিনার বাড়ির ঘরের বারান্দায় দেখতে পায়।
সেলিনা বেগম বলেন, বানচার সাথে আমার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। সে আমার বাড়িতে যাতায়াত করেছে। সোমবার রাতে আমার বাড়িতে আসার সময় বৃষ্টির কারনে আঙ্গিনায় পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তখন তার পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য সেলিনা বেগমকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com