মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ধুনটে বাঁশের বেড়া নির্মাণ করে জমি জবর দখলের চেষ্টা

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন,বগুড়া:
বগুড়ার ধুনটে রাঙ্গামাটি গ্রামে এক শিক্ষকসহ দুই কৃষকের ৬৮ শতক জমি বাঁশের বেড়া নির্মাণ করে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি পশ্চিম পাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শিক্ষক সাইদুর রহমান প্রতিবেশী মৃতঃ আজিজার রহমান আকন্দের ছেলে কৃষকর রঞ্জু মিয়া ও মৃত দিরাস উদ্দিন আকন্দের ছেলে কৃষক দিলবর আকন্দ এই তিন ব্যক্তি ধুনট থানার এলাঙ্গী মৌজার জে,এল নং৩৮,খতিয়ান নং ১০২৪,এস এ ১২৪৩ খারিজি খতিয়ান ৫২৪১,৪৭৮২, দাগ নং ৭০৯ জমির পরিমাণ ৬৭ শতক জমি ক্রয় করে দখল করে আসছিলেন জমির মালিক ওই তিন ব্যক্তি। হঠাৎ সেই জমিতে বাঁশের বেড়া নির্মাণ করে দখলের চেষ্টা করছেন প্রতিপক্ষ প্রতিবেশী মৃত আজিজার রহমানের ছেলে শহীদ (৪০), তৌহিদ (৪২), আজাত (৪৫), মঞ্জু (৪৮), আজিবর রহমান এর ছেলে ফেরদৌছ (৪৪), মোসলেম উদ্দিন এর ছেলে শাহা আলম (৩৮), আবদীন এর ছেলে আব্দুল বারীক (৬৫), ও আব্দুল বারিক এর স্ত্রী সেলিনা আক্তার (৪২), গত শুএবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক ৯ টার দিকে বিবাদীগণ পরস্পর যোগসাজশ করে শিক্ষকসহ ২ কৃষকের বর্ণিত সম্প্রতি জোরপূর্বক বাঁশের বেড়া নির্মাণ করে।ধুনট থানার এএসআই সোহেল রানা বলেন, জমির শিক্ষক সাইদুর রহমান সহ দুই কৃষকের লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রকৃত মালিকের কাছে জমিটি বুঝিয়ে দেওয়া হবে। এর আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com