রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

ধুনটে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড ও সনদ বিতরণ মুক্তিযোদ্ধাদের মুখে হাসির বন্যা

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
বগুড়ার ধুনট উপজেলায় ১৬৩ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। বিতরণ কালে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ও তাদের ওয়ারিশ মাঝে তখন বেশ আনন্দ ও উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট শেরপুরের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, পৌর মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম ওহাব শেখ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, মুক্তিযোদ্ধা সন্তান বিটিভি’র সাংবাদিক লেলিন ইলিয়াস, কলামিস্ট রেজাউল হক মিন্টু প্রমুখ। বর্তমান সরকারের স্মার্টকার্ড বিতরণ ও যাচাই-বাছাই এর পর সনদ প্রদান একটা যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন আগত প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com