বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কপাল পুড়লো কৃষকের

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধনুট বগুড়া:

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে বারিক শেখ (৭০) নামের এক গরিব বৃদ্ধের নগদ আড়াই লাখ টাকাসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।২৯ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় উপজেলার খাদুলি গ্রামের কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,বৃদ্ধবারিক শেখের চার সন্তান ও বৃদ্ধা মা-সহ পাঁচ সদস্যের পরিবার। তিনি স্থানীয় হোটেলে বাবুর্চির কাজ করে পরিবার চালান। পরিবারে তার একজন প্রতিবন্ধী ছেলে রয়েছে। শুক্রবার। বিকেলে বারিক তার পরিবার নিয়ে ভানুডাঙ্গা মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। পরের দিন শুক্রবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ঘরের টিভি, ফ্রিজ ও গচ্ছিত আড়াই লাখ টাকাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় আগুনের লেলিহান শিখা দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামসুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় নগদ আড়াই লাখ টাকাসহ চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com