শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

ধুনটে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ তোপের মুখে বিতরণ শুরু হলেও চাহিদা মোতাবেক সার পায়নি

Reading Time: 2 minutes

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বুধবার (১৭ আগষ্ট) ধুনটের গোডাউন সংলগ্ন মেসার্স এশিয়া এন্টারপ্রাইজ নামে সার ডিলার এর সামনে সারের দাবিতে কৃষকরা সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তা এসে অবরোধ সমস্যা সমাধান করলেও সার বিতরন শুরু করেন দুপুরের পরে। তোপের মুখে সার বিতরন শুরু করলেও কৃষকেরা চাহিদা অনুযায়ী সার পায়নি।
সরজমিন খোঁজ নিতে, প্রোপ্রাইটর শামিম সরকারের এশিয়া এন্টারপ্রাইজে গিয়ে জনসাধারণের সাথে কথা বলে জানা যায় বিস্তারিত তথ্য। উপস্থিত কৃষকরা বলেন গত ১১ আগষ্ট সর্বশেষ সার বিতরন করেছেন এশিয়া এন্টারপ্রাইজ। এই এক সপ্তাহ পরে সার বিতরণের কথা থাকলেও এশিয়া এন্টারপ্রাইজ সকাল থেকে সার বিতরন বন্ধ রাখে। ফলে কৃষকরা সারের দাবিতে এশিয়া এন্টারপ্রাইজ এর সামনের রাস্তা অবরোধ করে রাখে। পরে প্রশাসনের লোকজন অবরোধ সরিয়ে ফেলেন – সার বিতরন শুরু হবার কথা বলে। পরবর্তীতে দুপুরের পর সার বিতরন শুরু করলেও, কয়েকজন কৃষক মিলে পঞ্চাশ কেজির এক বস্তা করে ইউরিয়া সার পায়। যা কৃষকদের চাহিদা অনুযায়ী অপ্রতুল। কৃষকরা বলছে কমপক্ষে দুই বিঘা জমিতে এক বস্তা সার প্রয়োগ করতে হয়। সেখানে চারজন মিলে এক বস্তা সার নিয়ে কি করবে। এদিকে কৃষকরা জানায় ধুনটে সকল সারের দোকান বন্ধ রাখা হয়েছে – তাই তারা এখন দিশেহারা। এব্যাপারে এশিয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শামিম সরকারের সাথে কথা বলতে গেলে, সে সন্তোষ জনক তথ্য দিতে চাননি। তিনি বলেন কৃষিকর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তা এর সাথে কথা বলতে। এশিয়া এন্টারপ্রাইজ এ উপস্থিত কৃষি অফিসের উপসহকারী তাহেরা খাতুন বলেন সার পর্যাপ্ত আছে। ১,২,৩ নং ওয়ার্ডে ১৫০ বস্তা বিতরণ করার কথা, এর মধ্যে ১২১ বস্তা সার বিতরন করা হয়েছে। ওয়ার্ড অনুযায়ী বাকি আছে আর মাত্র ২৯ বস্তা – কিন্তু কৃষকের উপস্থিতি বেশি তাই একটু সমস্যা হচ্ছে। কৃষকরা এ ব্যাপারে বলছেন যার দুই বিঘা জমি সে যে পরিমাণ সার পাচ্ছে, পাঁচ বিঘা জমি যার সেও একই পরিমাণ সার পাচ্ছে এটা কিভাবে চলবে! তাই সঠিক তদন্ত করে জমি দেখে কৃষক কার্ড করলে কৃষকদের উপকার হতো ও চাহিদা অনুযায়ী সার পেতো। অন্তত সারের পূর্বেকার গ্লানি কিছুটা হলেও ঘুচতো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com