বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ধুনটে সারের মূল্য বৃদ্ধির গুজবে অতিরিক্ত মূল্যে চলছে সার বিক্রি কৃষকরা বিভ্রান্তিতে

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া জেলার ধুনটে কৃষক পর্যায়ে সরকারি নির্ধারিত মূল্যর চাইতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি হচ্ছে। সারের মূল্য বৃদ্ধির গুজবে কিছু অসাধু সার বিক্রেতা এই অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন।
সোমবার ধুনট গোসাইবাড়ী ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ঘুরে ও স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায় – ইউরিয়া সার পঞ্চাশ কেজির বস্তা গোসাঁইবাড়ি হাটে ১৩০০-১৩২০ টাকা, হবির মোরে ১২৮০-১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে কৃষক পর্যায়ে ইউরিয়া সার ২২ টাকা কেজি দরে সরকার নির্ধারণ করেছেন। অন্যান্য সার আনুপাতিক হারে এরকম দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকরা বিভ্রান্তির মধ্যে রয়েছেন বলে জানা যায়। সার বিক্রেতারা বলছেন এ দরে নিলে নাও – না হলে চলে যাও।
গত ৪ আগষ্ট ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্জয় কুমার মহন্ত সারের মূল্য বৃদ্ধির গুজব রোধে বাজার মনিটরিং করেন। এ সময় সকল ডিলার, পাইকারি, খুচরা সার বিক্রেতা বলেন তারা যারযার অবস্থান অনুযায়ী সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করছেন। কিন্তু সারের বাজার অন্য কথা বলছেন, অন্য চিত্র দেখা যাচ্ছে। ঐ দিনেই নির্বাহী কর্মকর্তা বলেছিলেন, কিছু অসাধু ব্যাবসায়ী এ ধরনের গুজব ছড়িয়ে অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা চালাচ্ছেন। তাদেরকে এখনি সময় চিন্তিত করে আইনের আওতায় নিয়ে আসা।
গোসাঁইবাড়ি, ছোট দিয়ার, গুয়া ডহুরী, জোড়খালী, বড়বিলা ‘ মিন্টু ফকির, বুলু আকন্দ, টুকু মন্ডল, সামসু মন্ডল, গোলাম রব্বানী, সুমন শেখ প্রমুখ কৃষকদের সাথে কথা বলে সারের এই মূল্যের কথা জানা যায়। তারা বলেন সরকারি ভাবে কঠিন হস্তে বাজার মনিটরিং করা এবং অধিক মুনাফালোভীদের এখন দমন না করলে, কৃষকরা আর কৃষিকাজ করতে পারবেনা। গুজব আর গুজব থাকবে না বাস্তবে রুপ নেবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com