সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ধুনটে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে। ১৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে গ্রামের একটি জলাশয়ে সুলতান আলী (৩২) পিতাঃ আলতাব আলী, গ্রামঃ শৈলমারী, থানাঃ ধুনট, জেলাঃ বগুড়াকে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে স্থানীয়রা জলাশয়ে মাছ ধরতে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখে ধুনট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, নিহত সুলতান আলী ২০২০ সালে ৩১ জানুয়ারি একই গ্রামে রঞ্জু মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে রঞ্জুর স্ত্রী শিরিনা খাতুন সুলতান আলীকে প্রধান আসামি করে মামলা দায়ের করলে সেই মামলায় সে দীর্ঘদিন কারাগারে ছিল। বর্তমানে সে জামিনে এসে এলাকায় বসবাস করতেন। নিহত ব্যক্তির মাদক সেবনের অভ্যাস ছিল। পূর্বের হত্যার ঘটনা অথবা মাদক সেবনের জেরে ঘটনা ঘটতে পারে বলে অনেকেই ধারনা করছে। এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজ্জাকুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুলতান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট পূর্বক লাশ ময়না তদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেছি। তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের ধরার জন্য আমাদের কয়েকটি টিম পাঠে তৎপর রয়েছে। অবশ্যই প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com