বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

ধুনটে হেরোইন ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার তিন জন

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
২৪ মে (সোমবার) রাত ১২.৩৫ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন পশ্চিম ভরনশাহী গ্রামস্থ মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সামনে হতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করেছেন ধুনট থানা পুলিশ।
ধুনট থানার বরাতে ঘটনার বিবরণে জানাযায় ২৪ মে সোমবার রাত ১২.৩৫ ঘটিকার সময় ধুনট থানার এসআই মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১। মোঃ আমিনুল ইসলাম আমু(৩৬), পিতা-মৃত মংলা স্বর্ণকার, ২। মোঃ মোহন বাবু(৩৫), পিতা-মৃত ওসমান গনি স্বর্ণকার, উভয় গ্রাম-ধুনট সদর পাড়া, ৩। মোঃ রঞ্জু ওরফে বল্টু(৩৫), পিতা- মোঃ আব্দুর রহমান, গ্রাম- পশ্চিম ভরনশাহী, সর্ব থানা-ধুনট, জেলা- বগুড়াগণকে ধুনট থানাধীন পশ্চিম ভরনশাহী গ্রামস্থ মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সামনে হতে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম আমুর নিকট হতে ১৫ গ্রাম হেরোইন, ২নং আসামী মোঃ মোহন বাবুর নিকট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩নং আসামী মোঃ রঞ্জু ওরফে বল্টুর নিকট হতে ১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার করেন। এবং উদ্ধারকৃত মাদক ধৃত আসামীগণ সহ ধুনট থানায় এসে এজাহার দায়ের করে।
(মামলা/জিডি) ধুনট থানার মামলা নং-১৬, তারিখ-২৪-০৫-২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ৮(খ)/১০(ক) রুজু হয়।
মঙ্গলবার ধৃত আসামিদেরকে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলছে ও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com