শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ধুনট অবশেষে টিসিবির পণ্যে হাতে পেয়ে কিছুটা হলেও জনমনে স্বস্তি

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া  :
১ এপ্রিল বগুড়া ধুনট উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পর টিসিবির পণ্যে হাতে পেয়ে কিছুটা হলেও জনমনে স্বস্তি এসেছে। ঊর্ধ্বগামী বাজারে রমজানের ছোঁয়ায় দিশাহারা এলাকার মানুষ। প্রতিক্ষায় ছিলো রমজানের আগেই টিসিবির পণ্যে পাবে, একটু কষ্ট লাঘব হবে। কিন্তু হলোনা।
ধুনট গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চুর সাথে রমজানের আগে যোগাযোগ করে জানা যায়, দুইচার দিনের মধ্যেই টিসিবির পণ্যে আসবে। কিন্তু পাওয়া গেলো না। এব্যাপারে বাচ্চু চেয়ারম্যান বলেন, ডিলার বলেছেন তারা টিসিবির পণ্যে হাতে পাননি – তাই পরিবেশন করতে দেরি হচ্ছে। বৃহস্পতিবার পণ্য হাতে পেয়েছেন। চেয়ারম্যান আরোও বলেন শনিবার পণ্য বিতরণ শেষ না হলে রবিবারও পণ্য বিতরণ করা হবে। উল্লেখ্য যে মার্চ মাসে টিসিবি কোনপ্রকার পণ্য বিতরণ করেন নাই।
বড়বিলা চেয়ারম্যান এর দ্বিতীয় কার্যালয়ে পণ্য বিতরণ দেখতে গিয়ে, দেখা যায় নারীপুরুষ সেই সকাল থেকে অপেক্ষা করছেন টিসিবির পণ্যে পাবার আসায়। এবার মসুর ডাল দুই কেজি, দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি ছোলা মোট ৪৭০ টাকায় বিতরণ করা হয়। রমজানের অস্থির বাজারে নির্দিষ্ট কিছু কার্ড ধারী পণ্য পাচ্ছেন এটা যৎসামান্য হলেও অনেকের জন্য অনেক কিছু – বললেন ডিস/ওয়াইফাই লাইন ব্যাবসায়ী সুমন ইসলাম। নাটাবাড়ি গ্রামের মহিফুল বিবি ষাটোর্ধ বয়স নিয়ে এসেছেন টিসিবির পণ্যে নিতে। জিজ্ঞেস করলাম এই পাচ/সাত কেজি পণ্য নিয়ে যেতে পারবেন কিনা!  উত্তরে বললেন নাতি এসেছেন। বাজার দরের তুলনায় বেশ কিছু টাকা কম মূল্যে পেয়ে কষ্টের মধ্যে সুখের হাসি মহিফুল বিবির ঠোটের কোনায় দেখে বোঝা যায়। বরাবরের মতো সকলের আশা কার্ডের পরিমান আরোও বাড়ানো হোক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com