মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ধুনটে কেচো খুড়তে সাপ মাদকের পরিবর্তে অস্ত্র

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়ার ধুনটে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র, বার্মিজ চাকু ও সামুরাইসহ আকাশ খান ওরফে ফারুক প্রামানিক (২৮) নামের এক যুবক কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার বসতবাড়ির শয়ন ঘরের মধ্যে হতে ৩টি এসএস পাইপ, ১টি বার্মিজ চাকু, ১টি সামুরাই ও ৩ টি চায়নিজ কুড়াল সদৃশ্য দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় ১৪ জুন বুধবার অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ। যার মামলা নং ০৯। আকাশ খান ওরফে ফারুক প্রামানিক উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের আমির হোসেন মাষ্টারের ছেলে।
থানা সুত্রে জানা যায়, ১৪ জুন ভোর রাতে অনুমান ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আকাশ খান ওরফে ফারুক প্রামানিকের বাড়িতে অভিযান চালায়। এসময় বসতবাড়ির শয়ন ঘরের খাটের এবং তোষকের নীচ হইতে ৩টি এসএস পাইপ, ১টি বার্মিজ চাকু, ১টি সামুরাই ও ৩ টি চায়নিজ কুড়াল সদৃশ্য দেশীয় আস্ত জব্দসহ তাকে গ্রেফতার করে থানা থানায় নিয়ে আসে। পরে ১৮৭৮ সালের অস্ত্র আইনের আওতায় মামলা দায়ের করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ আকাশ খান ওরফে ফারুক নামের একজনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকায় বিভিন্ন নাশকতা বা সহিংসতা সৃষ্টির কাজে এসব দেশীয় অস্ত্র ব্যবহার করতো। এলাকায় রাজনৈতিক সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com