শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

News Headline :
আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

ধুনট জঙ্গিবাদ প্রতিরোধে প্রশিক্ষন কর্মশালা

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়ার ধুনটে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। সোমবার(১৩ ফেব্রুয়ারি)সকাল ১০ টার দিকে ধুনট উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সভা কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সোবাহান, মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাহবুবুর রহমান, উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান, মডেল কেয়ার টেকার আব্দুল হালিম, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার সহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com