শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ধুনট পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু 

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার , ধুনট বগুড়া :
বগুড়ার ধুনটে পানিতে ডুবে প্রত্যয় হাওলাদার (১২) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল ৪টায় উপজেলার মালোপাড়া শ্মশান ঘাট এলাকায় ইছামতি নদী থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেছে। নিহত শিক্ষার্থী ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের সুকুমার হাওলাদারের ছেলে ও স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্র জানায়, নিহত প্রত্যয় হাওলাদারকে সাথে নিয়ে তারা দুপুর ১২টার দিকে ইছামতি নদীতে কাপড় পরিষ্কার করতে যায়। এ সময় সে নদীতে নেমে গোছল করছিল। সাঁতার না জানার কারণে সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিকেল ৪টার দিকে তার লাশ উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধুনট পৌর এলাকার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর মালতি খাতুন জানান, নিহত প্রত্যয় হাওলাদারের লাশ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, স্থানীয় কাউন্সিলর বিষয়টি অবগত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com