শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

ধুনট বৈদ্যুতিকআগুনে কপালপোড়া সেই কৃষক নানাবিধ সহায়তা পেলো এমপি পুত্র সনির

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
কয়েকদিন আগে বগুড়ার ধুনটে বৈদ্যুতিক আগুনে ভস্মীভূত পরিবারকে সরকারি ও ব্যক্তিগত তহবিল হতে সহায়তা দেন বগুড়া-৫ এর সাংসদ পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি।
রবিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে পিতার পক্ষে ভুক্তভোগী পরিবারের নিকট তিনি দুই বান্ডিল ঢেউটিন, নগদ এগারো হাজার টাকা, চাল-ডাল ও শীতবস্ত্র তুলে দেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের কামার পাড়া খাদুলী গ্রামের আব্দুল বারিক আকন্দের বাড়িতে শুক্রবার সকাল আনুমানিক ন’টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল। আগুনের লেলিহান শিখায় নগদ আড়াই লক্ষ টাকা সহ আসবাবপত্র বসতবাড়ি পুড়ে অঙ্গার হয়ে যায়।
সহায়তা হস্তান্তর কালে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, সহ সভাপতি আব্দুল কাদের, ইউ পি সদস্য সোহেল রানা, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোয়াইব হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুকুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গোলাম মর্তুজা, কবি সোহেল রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com