শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ধুনট মথুরাপুর ইউনিয়নবাসীকে নান্দনিক ভাসমান সেতু উপহার

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া জেলার ধুনট মথুরা পুর ইউনিয়ন অন্তর্গত কাশিয়াহাটা ঈদগাহ সংলগ্ন কলাতলা খালের উপর প্লাস্টিকের ড্রাম ব্যবহার করে এক নান্দনিকভাসমান সেতু উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৮ জুন ঈদউল আজহার আগেরদিন বিকালে এই নান্দনিক ভাসমান সেতুর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি ।
বগুড়া-৫ এর মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এর ব্যক্তিগত অর্থায়নে সেতুটি নির্মিত হয়। প্লাস্টিকের ড্রামের সঙ্গে বাঁশ ও কাঠের সমন্বয়ে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন এই সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর পানিতে ভিজে ও নৌকা যোগে খাল পেড়িয়ে ঈদের নামাজ আদায় করতে যেতে হতো। তাদের সেই কষ্ট লাঘবে মাননীয় সাংসদ সেতুটি নির্মাণ করে দেন। সেতু উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সদস্য প্রভাষক সিরাজুল হক লিটন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মাস্টার, শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মুকুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গোলাম মর্তুজা, সাবেক সাধারণ সম্পাদক রুবেল রানা তালুকদার, ইউপি সদস্য মাসুদ রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com