বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ধুনট সারের মূল্যবৃদ্ধির গুজবে নির্বাহী কর্মকর্তার সারের বাজার মনিটরিং

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:

বগুড়া জেলার ধুনটে সারের মূল্যবৃদ্ধির গুজব রুখতে সরজমিন সারের বাজার মনিটরিং করলেন ধুনট উপজেলার একনিষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্জয় কুমার মহন্ত এ সময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। ৪ আগষ্ট (বৃহস্পতিবার) বিকেলে সার ডিলার ও খুচরা সার বিক্রেতাদের দোকান ও গোডাউন পরিদর্শন করেন এবং সরকারি মূল্য তালিকা অনুযায়ী সার বিক্রি করছে কিনা তার খোঁজখবর নেন ও তদারকি করেন। সরকারি মূল্য তালিকা অনুযায়ী প্রতি কেজি ইউরিয়া-২২, টিএসপি-২২, এমওপি-১৫ এবং ডিএপি-১৬ টাকা নির্ধারণ করা হয়েছে সেটার গোপনীয় ভাবে খবর নেন।
পরিদর্শন কালে নির্বাহী কর্মকর্তা বলেন – বর্তমানে কিছু অসাধু ব্যক্তি ও মিডিয়া সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিভিন্ন গুজব রটিয়ে জনমনে নেতিবাচক মনোভাব তৈরির হীন চেষ্টা করে যাচ্ছে।
এসব রটনাকারীদের বিরুদ্ধে অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে বলে তিনি জানান। কৃষি কর্মকর্তা বলেন – কৃষকদের আতংকিত হওয়ার কোনো কারণ নেই। বাজার প্রয়োজনীয় পরিমাণ সবরকম সারের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে সরকার সব ধরনের কাজ করে যাচ্ছেন। সারব্যবসায়ী বুলবুল আহমেদ বলেন, বাজারে বর্তমানে সারের কোনো সংকট নেই। কৃষকের নিকট সরকারি তালিকা মূল্যতেই সার বিক্রি করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com