শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

নওগাঁয় এক যুবকের শিয়ালে খাওয়া ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ :

নওগাঁ জেলার রাণীনগরে ধানক্ষেত থেকে স্বপন আকন্দ (৩৯) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ নভেম্বর,রবিবার দুপুরে রানীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের জয়সার উত্তর মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। স্বপন আকন্দ জয়সার গ্রামের মজিবর আকন্দের ছেলে। বাবা মজিবর রহমান বলেন, শনিবার দুপুরে খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়ে যায় স্বপন। এর পর রাত হয়ে গেলেও বাড়ীতে ফিরে আসেনি। ফলে রাতেই অনেক খোঁজা-খুজির পরেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।আজ রবিবার সকালে গ্রামের উত্তর মাঠে ধানক্ষেতের মধ্যে ক্ষতবিক্ষত লাশ দেখতে পাওয়া যায়। তিনি আরো বলেন, গত এক মাস আগে সবার অজান্তে বিষপান করেছিল। কিন্তু কেন বিষপান করেছিল তাও আমরা জানতে পারিনি। হঠাৎ করেই রবিবার তার লাশ পাওয়া যায়। মাঠের মধ্যে স্বপনের মৃত্যু কীভাবে হয়েছে তাও বলতে পারছিনা। স্বজনরা জানান, গ্রামে কারো সাথে কোন দ্বন্দ্ব নেই। সক্রিয়ভাবে রাজনীতির সাথেও কোন সম্পৃক্তা নেই। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কারনে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে কেউ কোন ধারণা দিতে পারেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ তেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে জানিয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, দুপুরে স্বপনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বপনের শরীরে নাভির নিচ থেকে ক্ষতবিক্ষত ছিল। হয়তো শিয়ালে তার শরীরের মাংস খেয়ে ফেলেছে। এতে নাড়ি-ভূড়ি বের হয়ে গেছে এবং ডান কোমড় থেকে ডান পা পর্যন্ত শিয়ালের কামড়ের মতো ক্ষতবিক্ষত হয়ে আছে।তবে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com