বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে পালিত

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ :
“পুলিশ – জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টায় নওগাঁ পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পুলিশ সুপার রাশিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার, কমান্ড (পুলিশ সুপার), ইন-সার্ভিস সেন্টার নওগাঁ। এছাড়াও অন্যান্যদের মাঝে, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ফৌজিয়া হাবিব খান, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হাসমত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।সমাজ তথা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে জনগণকে একসাথে কাজ করার আহ্বানও জানানো হয়। এসময় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে নওগাঁ সদর মডেল থানার এস আই (নিরস্ত্র) আব্দুল আনাম এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে ইলিয়াস তুহিন রেজার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক গোলাম মাওলা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com