বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নওগাঁয় চাকুরির ভূয়া নিয়োগপত্র দিয়ে টাকা নেয়া চক্রের মূলহোতা গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা থেকে প্রাইমারি স্কুলে চাকুরির প্রলোভন দেখিয়ে ভূয়া নিয়োগপত্রের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ২৮ জানুয়ারি,শনিবার রাতে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়‌। এর আগে দুপুরে উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মঞ্জুর আলম (৩৯)। সে একই উপজেলার নজিপুর মাদ্রাসাপাড়া এলাকার মৃত আলীম উদ্দীনের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সাল থেকে গ্রেফতার মঞ্জুরুল আলম এবং রেজাউল করিম একটি প্রতারক সিন্ডিকেট হিসাবে কাজ করছেন। যেখানে মঞ্জুরুল আলম মূলহোতা। আর রেজাউল করিম তার সহকারী হিসেবে কাজ করতেন এবং ভুয়া কাগজপত্র তৈরির দায়িত্বে ছিলেন। ২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি দেওয়ার জন্য লিপি পারভীন নামে একজনের কাছ থেকে ১০ লাখ টাকা নেয় মঞ্জুরুল। পরে রেজাউল করিমের মাধ্যমে তাকে মিথ্যা নিয়োগপত্র দেয়। পরবর্তীতে লিপি পারভীন ঢাকায় ওই চাকরিতে যোগ দিতে গেলে সে ভূয়া নিযোগপত্রের কথা জানতে পেরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন।এরপর র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামানের শনিবার দুপুরে উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে অনেক ভুয়া নথিপত্রসহ তাকে গ্রেফতার করে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঞ্জুরুলের স্ত্রী প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সে সুযোগ কাজে লাগিয়ে চাকরির প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে প্রাইমারি স্কুলের চাকরির ভুয়া নিযোগপত্র দিয়ে সে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com