শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত;আহত-২

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ :

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। ২৩ ডিসেম্বর,শুক্রবার দুপুরে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তাদের দুই সন্তান আহত হয়েছে। নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী লিপি (৩২)। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, দুপুরে মিলন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি মান্দা উপজেলার মৈনম এলাকা থেকে মোটরসাইকেলে নিজগ্রাম উল্লাসপুরের দিকে যাচ্ছিলেন। পথে হাঁপানিয়া এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তাদের দুই সন্তান আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। অফিসার ইনচার্জ (ওসি) আরও জানান, পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com