বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় দেড়শো বোতল ফেনসিডিলসহ পিতাপুত্র আটক

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁঃ
নওগাঁ জেলার ধামইরহাটে ১৫১ বোতল ফেনসিডিলসহ বাবা-ছেলেকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। ২১ ডিসেম্বর,বুধবার ভোরে উপজেলার চকরহমতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার উত্তর চক রহমত বাদদিঘী গ্রামের সফিকুল ইসলাম (৫০) এবং তার ছেলে সবুজ হোসেন (৩২)। বুধবার সকাল ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে ধামইরহাট উপজেলার চকরহমতপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১৫১ বোতল ফেনসিডিলসহ সফিকুল ইসলাম ও তার ছেলে সবুজ হোসেনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে অভিনব কায়দায় জেলার বিভিন্নস্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ অনুসারে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com