বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় মধু সংগ্রহে ব্যাস্ত মৌচাষিরা

Reading Time: < 1 minute

ফজলে এলাহী,নওগাঁ:

নওগাঁর বিভিন্ন উপজেলায় সরিষার হলুদ ফুলের সমারোহ। এ যেন এক  প্রকৃতি অপরূপ সৌন্দর্যের নান্দনিকতা। চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় ৪৭ হাজার ৯০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে । যা গতবছরের তুলনায় জেলায় এবছর ১৩ হাজার হেক্টর জমিতে সরিষার বেশি আবাদ হয়েছে। সরিষার ক্ষেতের পাশে মৌচাষিরা মৌবক্স স্থাপন করে কৃত্রিম পদ্ধতিতে মধু চাষ করছেন। এ কৃত্রিম পদ্ধতিতে মৌবক্স দিয়ে মধু সংগ্রহ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন মৌচাষিরা আর মধু অল্প দামে পেয়ে খুশি স্থানীয়রা। তবে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিলে তারাও মৌসুমে মধু সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হতো।
এ বছর মৌচাষিরা  জেলায় পাঁচ হাজার ৪৭০টি মৌবক্স স্থাপন করে মধু সংগ্রহ করছে বলে জানা যায়। এরই মধ্যে প্রায় ২৭হাজার ৭০ কেজি মধু সংগ্রহ করা হয়েছে। তবে মৌসুম শেষ হবার আগে আরও বেশি সংগ্রহ হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া সরিষা ফুলে পরাগায়নের ফলে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা রয়েছে তাও পূরণ হবে। এবছর আবহাওয়া ভাল থাকায় সরিষার আবাদও ভাল হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com