বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামী পলাতক

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ :

নওগাঁ জেলার মহাদেবপুরে মিষ্টি রানী মন্ডল (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে। ১০ জুন,শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে হামিদপুর ব্যাড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিষ্টি সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের সুজন চন্দ্র মন্ডলের স্ত্রী ও এনায়েতপুর ইউনিয়নের ইটালী গ্রামের অমীয় চন্দ্র মন্ডলের মেয়ে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মিষ্টির স্বজনরা বলেন, তাদের মেয়ে আত্মহত্যা করেছে প্রতিবেশীদের মাধ্যমে এমন খবর পেয়ে জামাই বাড়িতে গিয়ে দেখেন তাকে একটি বিছানায় শুয়ানো অবস্থায় রাখা হয়েছে। তখনও তিনি জীবিত ছিলেন। তারা তাকে নাম ধরে ডাকলে চোখ মেলে তাকান। লাশের দু’হাতে কবজির পাশে বেশ কয়েক জায়গায় আচরের দাগ ছিল। এছাড়াও গলায় আঘাতের চিহ্নও রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। দ্রুত পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনায় তার বাবা থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন। মামলার পর তার স্বামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। উল্লেখ্য, প্রায় তিন বছর আগে মিষ্টি রাণীর সাথে হামিদপুর ব্যাড়াপাড়া গ্রামের সুরজিত চন্দ্র মন্ডলের ছেলে এবং মহাদেবপুর সোনারপট্টির সুইটি জুয়েলার্সের মালিক সুজন মন্ডলের বিয়ে হয়। তাদের ঘরে প্রায় এক বছর বয়সী একটি সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com