বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় ২২ কোটি মূল্যের কষ্টিপাথরের নারায়ণ মূর্তি উদ্ধার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁ জেলার ধামইরহাটে পুকুর খননের সময় কষ্টিপাথরের নারায়ণ মূর্তি উদ্ধার হয়েছে। মূর্তিটির মূল্য প্রায় ২২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। গতকাল ২১ জানুয়ারি,শনিবার ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেশাহার গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোতালেব হোসেন নিজ জমিতে পুকুর খননকালে মূর্তি দেখতে পায়। তাৎক্ষণিক ধামইরহাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ওসি আরও বলেন, ৩২ কেজি ওজনের নারায়ণ ঠাকুরের মূর্তিটির মূল্য প্রায় ২২ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, প্রাচীন এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিল। আদালতের নির্দেশনা মোতাবেক প্রাচীন মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com