শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

নওগাঁর দুবলহাটি ভুমি অফিসের দুই কর্মকতার জিম্মি সেবাগ্রহীতার প্রকাশিত সংবাদ টি ভিত্তিহিন

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁর দুবলহাটি ভূমি অফিসের দুই কর্মকর্তায় জিম্মি সেবাগ্রহীতারা ও সেবা দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে গলাকাটা ফ্রি এমন শিরোনামে যে সংবাদটি জাতীয় ও আঞ্চলিক প্রতিকায় প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে জানান দুবলহাটি ভুমি অফিসের দুই কর্মকতা রাসেল হোসেন ও ফাতেমা খাতুন। তারা জানান, আমরা সরকারি বিধি মোতাবেক জমির খাজনা নিয়ে থাকি, একটি কুচক্রী মহল আমাদের দুবলহাটি ভুমি অফিসের সুনাম নষ্ট করার জন্য সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশিত করেছে। সেই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সেই সংবাদের তীব্র নিন্দা জানান দুই কর্মকর্তা ।আজ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় সরজমিনে দুবলহাটি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা গেছে ভূমি অফিসের কর্মকতরা সরকারের যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা মোতাবেক জমির খাজনা নিচ্ছে। ভুমি অফিসের পার্শ্ববর্তী গ্রামের মোঃ বেলাল হোসেন বলেন,আমি জমি খারিজ করার জন্য আসছিলাম ভূমি কর্মকর্তা সব কাগজপত্র দেখে সরকারি নির্ধারিত ফ্রি অনুযায়ী আমাকে খাজনা দিতে বলেন।দুবলহাটি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি সেবাপ্রত্যাশীরাদের কোন অভিযোগ পাওয়া যায় নি। দুই উপসহকারী কর্মকর্তা ফাতেমা খাতুন এবং রাসেল হোসেনের বিরুদ্ধে যে সংবাদবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা বলে মনে করেন সেবা প্রত্যাশীরা।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে দুবলহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘অতিরিক্ত টাকা নেয়ার কোন সুযোগ নেই । এখন অনলাইনে আবেদন এবং অনলাইনের মাধ্যমেই সবকিছু হয়, তাই এখন খাজনা খারিজ করতে অতিরিক্ত ফ্রি নেওয়ার প্রশ্নই ওঠে না। তবে কেউ অভিযোগ করলে সেটা বিবেচনা করে দেখব।’ এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ বলেন, ‘ভূমি অফিসে সরকারি ফির বাইরে অতিরিক্ত কোনো টাকা নেয়ার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com