বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নওগাঁর ধামইরহাটে সোনার বারসহ এক যুবক আটক

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ:

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা সীমান্তে ভারতে পাচারের সময় ছয়টি সোনার বারসহ কিবরিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ২৭ এপ্রিল ,বৃহস্পতিবার ধামইরহাট থানার ২৬৭ নম্বর সীমান্ত পিলার থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চকিলাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কিবরিয়া ধামইরহাট উপজেলার চকশব্দল গ্রামের আলাউদ্দিন এর ছেলে। ১৪ বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদে রাত সাড়ে ৯টায় সীমান্তবর্তী চকিলাম গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় একটি মোটরসাইকেল থামানোর সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি। কিবরিয়ার নামের ওই যুবকের শরীর তল্লাশি করে বাম পায়ের হাঁটুর নিচে পায়ের সঙ্গে আটকানো ছয়টি সোনার বার পাওয়া যায়। ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন বলেন, কিবরিয়া এলাকার চিহ্নিত চোরাকারবারি। তার বিরুদ্ধে থানায় মাদক পাচার মামলা আছে। জব্দ সোনার বারের ওজন ৬৯৯ দশমিক ৪৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ১৩ হাজার ২৩১ টাকা। কিবরিয়াকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com