সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুলের মতবিনিময় সভা খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

নওগাঁর নিয়ামতপুরে ফেনসিডিল উদ্ধার দুই যুবক আটক

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ :
নিয়ামতপুরে অভিযান চালিয়ে ২৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে বিশু হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ফেনসিডিল বহনকারী একটি প্লাটিনা-১০০ সিসি মোটরসাইকেল জব্দ করে থানায় আনে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দননগর ইউনিয়নের ছাতড়া সিংড়া এলাকার বাসিন্দা ও ছাতড়া বাজারের বিশু হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক নাজমুল হুদা বিশু (৩৬) ও একই এলাকার সাইদুল ইসলাম (৩৬)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ছাতড়া বাজার এলাকায় বিশু হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান নেয় পুলিশ। সন্দেহভাজন হিসাবে তাদের মটর সাইকেল থামতে বললে মাসুদ রানা (৪১) নামের এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ সময় বিশু ও সাইদুল ইসলামকে জেরা করলে তাদের নিকট থেকে ২৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে পুলিশ ও তাদের ব্যবহৃত মটর সাইকেলটি জব্দ করে থানায় আনে। নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনজনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com