বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

Reading Time: < 1 minute

মো: ইমরান ইসলাম, নিয়ামতপুর নওগাঁ :
নওগাঁর নিয়ামতপুরে শালালপুর গ্রামে হোসেন আলী প্রামানিক ও আনিছার রহমানের জমি জোরপূর্বক দখলের অভিযোগ হয়েছে। গত মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালে উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামে লাঠিয়াল বাহিনী জমি দখল করে। এ ঘটনার পর হোসেন আলী প্রামানিক ও আনিছার রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানা যায়, হোসেন আলী প্রামানিক শালালপুর মৌজার ১৫৭ খতিয়ান ১০৫ দাগের ০.৫৮ শতক ও ১০৩ দাগের ০.০৯ শতক জমি এবং একই মৌজায় আনিছার রহমান ০১ খতিয়ানের ৩৬ দাগের ০.০৮ শতক জমি দীর্ঘ ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছিল। হঠাৎ গত মঙ্গলবার শালালপুর গ্রামের লাঠিয়াল বাহিনী ফইমুদ্দিনের ছেলে রইচ উদ্দিন, রইজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম, আদুর ছেলে পিন্টু, রহমতুল্যাহর ছেলে ইনছের আলী ও তাহারের ছেলে নয়ন ও টুটুল, মকবুলের ছেলে আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন ও মিনহাজুল ইসলাম। শালালপুর মৌজার হোসেন আলী প্রামানিক ও আনিছার রহমানের জমি জোরপূর্বক দখল করে ঘিরে নেয়। শালালপুর গ্রামের হোসেন আলী প্রামানিক জানান, লাঠিয়াল বাহিনীর সাথে তাদের পারিবারিক শত্রুতার রয়েছে। এরই জেরধরে আমাদের জমি আত্মসাতের চেষ্টা ও বাগবিতণ্ডা করে তারা। প্রতিপক্ষকে জমির কাগজ দেখাতে বললে, তারা অন্যায় ভাবে গালমন্দ করে। মঙ্গলবার ৮ থেকে ৯ জন ব্যক্তি দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি, লোহার রড নিয়ে জোরপূর্বক কয়েকটা গাছ কেটে ও প্রাচীর ভেঙে জমি দখলে নেয়। এতে আমার প্রায় ২ হাজার ৫০০ ও আনিছার রহমানের ২ হাজার ৫০০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়। আমরা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা আমাদের প্রাণনাশের হুমকি-ধামকি দেয়। এ ব্যাপারে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com