বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমি দখলের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নওগাঁর পত্নীতলায় গভীর রাতে বিধবার জমিতে হালচাষ প্রভাবশালীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা,,

Reading Time: < 1 minute

মো. হাবিবুর রহমান, নওগাঁঃ-
নওগাঁর পত্নীতলা উপজেলার সন্তোসপাড়া গ্রামের মেহেরুন নেছা নামে এক বিধবার মালিকানাধীন জমিতে গভীর রাতে হালচাষ করে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী বিধবা মেহেরুন নেছা বেওয়া অভিযোগ, স্বামীর মৃত্যুর পর তিনি দীর্ঘদিন ধরে বৈধভাবে জমিটি ভোগদখল করে আসছেন । কিন্তু সম্প্রতি উপজেলার সন্তোসপাড়া  গ্রামের মুনছুর রহমান নামে এক প্রভাবশালী ব্যক্তি লোকজন নিয়ে গভীর রাতে তার জমিতে হালচাষ করে দখলের চেষ্টা করেন । এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুনছুর রহমান বলেন, “জমিটি আমাদের বাবার ক্রয়কৃত সম্পত্তি । আমরা আমাদের নিজস্ব জমিতেই হালচাষ করেছি।”
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামত আলী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com