বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁর পত্নীতলায় ২ ভুয়া পুলিশ আটক

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান ,নওগাঁ:
নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর থেকে পুলিশ পরিচয়ে বুধবার দিবাগত রাত ১১টার সময় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পত্নীতলা থানার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে নেপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ঘোষনগর ইউনিয়নের চক শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেন খোকার ছেলে আবু ইছা মুরাদ ও একই গ্রামের আবু হাসানের ছেলে মিনহাজ। পত্নীতলা থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ জানান, বুধবার রাত্রিকালীন ডিউটি অবস্থায় ঘোরাঘুরির সময় রাস্তার পাশে চারজন ব্যক্তিকে দেখতে পেলে তাদের সন্দেহ হয়। এ সময় তাদের জিজ্ঞাসা বাদে জানতে পাওয়া যায়, দুজন ব্যক্তি একটি চার্জার গাড়ি আটকিয়ে পুলিশ এসআই শামীম পরিচয়ে তাদের মাদক ব‍্যবসায়ী বলেন। পরে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তারা কোন থানার এবং তাদের পরিচয় জিজ্ঞাসা করিলে তারা নাম ঠিকানা প্রকাশে গড়িমসি করতে থাকেন। এ সময় কোনো জবাব দিতে না পারায় দুই প্রতারককে আটক করে পুলিশ।ওসি পলাশ চন্দ্র দেব জানান, বুধবার রাতেই ঘটনাস্থল থেকে দুই প্রতারককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com