মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নওগাঁর পোরশায় খাদ্য মন্ত্রী বলেন জনগণের সেবা করে মরতে চাই

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ :
নওগাঁ-১(সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের জনগণের সেবা করে মরতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হয়েছে। বিদেশীরা এ নির্বাচনের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। পোরশা উপজেলার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সোমবার বিকালে সরাইগাছি মোড় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী আরো বলেন, বেইমানদের আপনারা মনে রাখবেন। মাদকসেবী মাদক কারবারীদের কেউ আশ্রয় দিবেন না। তিনি সুস্থ্য থাকলে তার নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করবেন বলে জনগণের উদ্যেশে বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সব কিছু করছেন। অবাধ ও সুষ্ঠ নির্বাচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। আর শেখ হাসিননার হাতেই এমন সম্ভব তাই জনগণ ব্যাপক হারে ভোট প্রদান করেছেন। তার সময়ে খাদ্যমন্ত্রনালয় শুদ্ধাচার পুরুষ্কার সহ স্বর্নপদকও পেয়েছেন বলে তিনি জানান। নির্বাচনের আগে তাকে হেয় করার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়েছে। কিন্তু জনগণ তা বিশ্বাশ করেনি। সাধন মজুমদার পূর্বেও যা ছিল বর্তমানেও তাই আছে বলে তিনি উল্লেখ করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের মারামারি হানাহানিতে না জড়ানোর জন্য অনুরোধ করেন এবং বিরোধীদের রাজনৈতিক ভাবে মোকাবেলার জন্য বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, নিতপুর ইউপি চেয়ারমান এনামুল হক, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com