বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন,নওগাঁ:
২৪ জুলাই (সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর বদলগাছী উপজেলা কার্যালয় কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মৎস্য সপ্তাহের গৃহিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বর্ণনা উপস্থাপন করেন বদলগাছী উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম। এসময় উপস্থিত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ।এসময় উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম বলেন, উপজেলায় আমরা নিজ উদ্যোগে ভিয়েতনামী শোল মাছ এবং আইড় মাছ উৎপাদন শুরু করেছি। এসব মাছ চাষে সফলতাও পাচ্ছি। ঝিনুকে মুক্তা চাষ শুরু করা হয়েছে। আগামীতে মুক্তা চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পৃথিবীতে ইলিশ মাছ চাষে বাংলাদেশ ১ম স্থান, প্রাকৃতিক উপাযে় মাছ চাষে ৩য় স্থান অধিকার করেছি। সর্বোপরি পৃথিবীতে মাছ চাষে বাংলাদেশ ৪র্থ স্থানে আছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাধ্যমে আগামীতে মাছচাষে ব্যাপকতা বাড়ুক, উদ্যোক্তা বাড়ুক এটাই আমরা প্রত্যাশা করি।এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com