বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ:
জেলার মান্দা উপজেলার তেলিপাড়া এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে ড্রামট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাতে শ্রমিকবাহী একটি পিকআপভ্যান রাজশাহীর দিকে যাচ্ছিল।
পথে তেলিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রামট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে আরও দুইজনের মৃত্যু হয়। ভারি কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক কাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো নিয়েছে পুলিশ। হতাহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com