বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ,নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে আদিবাসী তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে করা মামলায় সুশান্ত পাহান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা ওই নারীকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের ধনজইল বড় মহেশপুর জংলীপাড়া গ্রামে।
এ ঘটনায় ওই নারীর বোন বাদী হয়ে ধনজইল বড় মহেশপুর জংলীপাড়া গ্রামের লক্ষণ পাহানের ছেলে সুশান্ত পাহানকে আসামি করে শুক্রবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার কয়েক ঘন্টার মধ্যেই ধর্ষককে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে তার কাকা শ্বশুরের ছেলে সুশান্ত পাহান তার বোনের মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার বোনের ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে সুশান্ত পাহান পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার বোনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ধর্ষণের ফলে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার বোনকে দুই ব্যাগ রক্ত দেয়া হয়েছে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং মামলার কয়েক ঘন্টার মধ্যেই শনিবার ভোর রাতে এস,আই সামির উদ্দীনের নেত্রীত্বে এসআই আব্দুল খালেক, শামিনুল, জিয়াউর রহমানের ঝটিকা অভিযান চালিয়ে বড় মহেশপুর মাইনার দিঘি নামক স্থান থেকে ধর্ষক সুশান্ত পাহানকে গ্রেফতার পূর্বক দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com