শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

নওগাঁয় উপকারভোগীদের সাথে এমপির মতবিনিময়

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁর রাণীনগরের খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের অধীনে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার বিকেলে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই মতবিনিময় করেন নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ, সদস্য রাহিদ সরদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়সহ আওয়ামী লীগও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা ও প্রতিবন্ধি ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় প্রায় ছয় হাজার উপকারভোগীদের সাথে মতবিনিময় করা হয়।সভায় বিভিন্ন ভাতাভোগীরা সরকারী ভাতা পেয়ে উপকৃত ও সুন্দর জীবন যাপনের কথা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com