শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় কবিরাজের জমানো টাকা এক রাতেই ছিনিয়ে নিলো ডাকাতদল

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
পঁয়ত্রিশ বছর ধরে কবিরাজি ও নানাভাবে ইনকাম করে তিলতিল করে নগদ টাকা জমিয়েছিলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার গ্রাম্য কবিরাজ আব্দুল মাজেদ। এক রাতেই তা নিয়ে গেছে ডাকাত দল।ঘটনাটি ঘটেছে গতকাল দিবাগত গভীর রাতে(১৪ সেপ্টেম্বর) তার নিজ বাড়িতে।
কবিরাজ আব্দুল মাজেদ মান্দা উপজেলার সদর ইউনিয়নের সাহাপুর জংলিপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। দীর্ঘদিন ধরেই কবিরাজির সাথে সম্পৃক্ত তিনি।
ডাকাতির এ ঘটনায় কী পরিমাণ টাকা ডাকাতরা নিয়ে গেছে এ নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। এলাকায় চাউর হয়েছে, ডাকাত দল নিয়ে গেছে প্রায় এক কোটি টাকা। সারাজীবনের জমানো টাকা হারিয়ে পাগলপ্রায় কবিরাজ। একই রাতে মান্দা উপজেলার সদর ইনডেক্স টেকনিক্যাল বিএম এন্ড জেনারেল কলেজের মালামাল চুুরির ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতের কোন এক সময় আব্দুল মাজেদ কবিরাজের বাড়ীতে ডাকাত দল প্রবেশ করে। তারা কবিরাজের বাক্স ভেঙে সেখানে জমানো প্রায় এক কোটি টাকা নিয়ে যান। কবিরাজ আব্দুল মাজেদ জানান, তিনি প্রায় ৩৫ বছর ধরে কবিরাজি করছেন। লেখাপড়া না জানায় ব্যাংকে যাননি। কবিরাজি করে পাওয়া টাকার পুরোটাই জমিয়েছিলেন বাড়িতে। তার বাক্সে নগদ প্রায় এক কোটি টাকা ছিল। ফাঁকা বাড়ি পেয়ে ডাকাতরা পুরো টাকাই নিয়ে গেছে।
মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদি মাসুম বলেন, চুরি কিংবা ডাকাতির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com