বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নওগাঁয় চালকলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয়া হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে হাট চকগৌরি এলাকায় আমজাদ চেয়ারম্যানের চালকলের সামনে মালামালবিহীন ট্রাকটি দাঁড় করানো ছিলো। সাড়ে ৯টার দিকে ওই ট্রাকের সামনের অংশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে বালু ও পানি দিয়ে আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ট্রাকটির ইঞ্জিনসহ সামনের বেশ কিছু অংশ পুড়ে যায়।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, হাট চকগৌরি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেখে স্থানীয়রা প্রথমেই ফায়ার সার্ভিসে খবর দিয়েছিলো। তবে ফায়ার সার্ভিসের টিম সেখানে পৌছাঁনোর আগেই তাঁরা আগুন নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। কে বা কারা এর সঙ্গে জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থ্যা নেওয়া হবে। উল্লেখ্য: রবিবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। নবম দফা অবরোধ কর্মসূচির আগের রাতে মহাদেবপুরে ট্রাকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটল। এর আগে গত ২৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মহাদেবপুর উপজেলা সদরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছিলো দুর্বৃত্তরা। ওই ঘটনায় এখনো কাওকে সনাক্ত করতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com