বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূর নগ্ন ভিডিও তৈরির অভিযোগ

Reading Time: 2 minutes

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁর সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুবেল হোসেনের বিরুদ্ধে একই ইউনিয়নের সিমু বানু (৩৬) নামের এক গৃহবধূর নগ্ন ভিডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসনের সদস্য মোছাঃ সুমিসহ ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মোছাঃ সিমু বানু কাপড়ের ব্যবসা করে। প্রতিদিনের মত গত বুধবার অটোচার্জার গাড়ীতে করে কাপড় বিক্রয় করতে যাওয়ার সময় অটোচার্জারে থাকা অজ্ঞাত লোকজনের মুখে শুনতে পান চন্ডিপুর ইউপি চেয়ারম্যানকে পুলিশে ধরে নিয়ে গেছে। এরপর গাংজোয়ার স্কুলের পাশে ওইদিন সকালে কাপড় বিক্রি করার সময় মেম্বার সুমির সাথে দেখা হলে তার কাছে জানতে চায় যে, অটোচার্জার গাড়ীতে আসার সময় শুনলাম চেয়ারম্যানকে পুলিশে ধরে নিয়ে গেছে নাকি। এসময় সে চেয়ারম্যানকে মোবাইল করলে চেয়ারম্যানের ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা লোক এসে তার গালে থাপ্পর মারে। একপর্যায়ে তারা তাকে এলোপাথারী ভাবে লাঠি দ্বারা মারপিট করে চেয়ারম্যানের বাড়ীতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে চেয়ারম্যানের মা তার দুই গালে এলোপাথারী ভাবে থাপ্পর মারে। তাতে ভুক্তভোগী নারীর নাক দিয়ে রক্ত বের হতে থাকে। এসময় চেয়ারম্যানের হুকুমে মোঃ শরিফসহ অজ্ঞাতনামারা তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে লাঠি দ্বারা এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং পরিহিত কাপড় ধরে টানাহেচড়া করে শ্লীলতাহান ঘটায়। একপর্যায়ে চেয়ারম্যান জোরপূর্বক তার কাছে থেকে মিথ্যা জবানবন্দী মোবাইল ফোন ধারণ করে যে, সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুলে ও মোঃ দুলাল মহরীরা তাকে প্রচার করতে বলেছে যে “মোঃ রুবেল চেয়ারম্যানকে পুলিশে ধরে নিয়ে গেছে”। এসময় চেয়ারম্যান রুবেল তাকে উলঙ্গ করে তার নগ্ন ভিডিও তৈরি করে ফেসবুকে ছেড়ে দিবে বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এবং সে থানা পুলিশের নিকট অভিযোগ করলে তার বাড়ি ঘর আগুন দিয়ে পুড়ে দিবে বলেও হুমকি দেয়। এব্যাপারে ইউপি সদস্য সুমির কাছে তার মুঠোফোনে জানতে চাইলে তিনি ফোনে কোন কথা না বলে সরাসরি সাক্ষাৎ করতে বলেন। এবিষয়ে চন্ডীপুর ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com