বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নওগাঁয় জেলা পরিষদের সদস্যের বাসা থেকে ১৯৪ বস্তা ত্রাণের চাল উদ্ধার

Reading Time: < 1 minute

আলী মর্তুজা নওশাদ, নওগাঁ পত্নীতলা:
নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলায় জেলা পরিষদের সদস্যের বাসা থেকে ১৯৪ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) রাতে সাড়ে ১২ টায় জেলা পরিষদের সদস্য ফাতিমা জিন্নাহ ঝর্ণার বাসায় অভিযান চালিয়ে এ চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পত্নীতলার, এনএসআই ও থানা পুলিশের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করে তার নিজ বাসায় নিয়মবহির্ভূত ভাবে জেলা পরিষদের দেওয়া ১৯৪ বস্তা কোভিড-১৯ দুস্থদের জন্য মার্চ/২০২২ ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। এই উদ্ধারকৃত চালের মধ্যে জেলা পরিষদের আর এক সদস্য শাহীন চৌধুরীর বরাদ্দকৃত চাল রয়েছে বলেও জানা যায়।
এ বিষয়ে জেলা পরিষদের সদস্য ফাতিমা জিন্নাহ ঝর্ণা সাথে যোগাযোগ করলে তিনি কোন উত্তর না দিয়ে ডিবিসি নিউজ টেলিভিশনে টিকার দেয়ার ক্ষিপ্ত হন। এবং মোবাইল ফোন পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারমেকে ধরেয়ে দেন।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পত্নীতলার মো: রাশেদুল ইসলাম জানান, জেলা পরিষদ সদস্যের নিজ বাসায় উক্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখার অপরাধে এনএসআর এর দেয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষনাৎ অভিযান চালিয়ে তা জব্দ করে উপজেলা প্রশাসনের জিম্মায় নিয়ে পত্নীতলা ডাকবাংলোতে রাখা হয়েছে। এবং জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝর্ণা এবং শাহীন চৌধুরীর নিকট থেকে রাষ্ট্রীয় সামগ্রী নিজ বাসায় রাখার অপরাধে ভুল স্বীকার করতঃ লিখিত মুচলেকা নেওয়া হয়। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com