বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় দুই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁঃ
নওগাঁয় প্যাথলজিক্যাল টেস্টের কিট/রিঅ্যাজেন্ট যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ না করায় ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না করায় ২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহষ্পতিবার (২৭ জুলাই) বিকালে শহরের দয়ালের মোড় এলাকায় অবস্থিত ওই দুই ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁ। এসময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজা পারভীন।
জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো-পঞ্চভাই ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, দুপুরে শহরের দয়ালের মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও পঞ্চভাই ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায়, প্যাথলজিক্যাল টেস্টের কিট/রিঅ্যাজেন্ট যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ রাখা হয়নি।ফলে এসব প্যাথলজিক্যাল টেস্টের কিট/রিঅ্যাজেন্টের গুনগত মান সঠিক ছিলোনা। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন করা হয়নি। এই জন্য ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালকে ৫০ হাজার টাকা ও পঞ্চভাই ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com