শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

নওগাঁয় নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার

নওগাঁয় নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার নওগাঁয় নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার

Reading Time: < 1 minute

হাবিবুর রহমান,নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দাদাকে আটক করে সোমবার দুপুরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায়পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ,গত শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আমিনুল ইসলাম ভুদি (৫০) তার এক ভাতিজার মেয়েকে (৮) পাশের গ্রামের দিকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে সন্ধ্যায় শিশুটিকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে দাদা আমিনুল ইসলাম সেখান থেকে পালিয়ে যায়। শিশুটি বাসায় এসে জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে গ্রামবাসী আমিনুল ইসলাম ভুদিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা জানান, এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কয়েকটি ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় ধর্ষণচেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম ভুদিকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com