সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

নওগাঁয় নাবালিকা স্কুল ছাত্রী অপহরণ অপহরণকারী গ্রেপ্তার

Reading Time: < 1 minute

মোঃ-হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর মান্দা থেকে নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে অপহরণকারী নাহিদ শিকারীকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। সেই সাথে অপহরণের শিকার শ্রাবনী আক্তারকে (১৫) উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাহিদ শিকারী উপজেলার ছুটিপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। এদিন রাতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ সদর থানার চন্ডিপুর এলাকার ফারুকের নাবালিকা মেয়ে মোছাঃ শ্রাবনী আক্তার সান্তাহার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সে গত ১৭ মার্চ সকাল ৯টার সময় নিজ বাসা থেকে নানীর বাড়ি বোয়ালিয়া যাওয়ার উদ্দেশ্যে বটতলি মোড় নামক স্থানে বাইপাস রোডে দাঁড়িয়ে ছিল। তার উপস্থিতি দেখে নাহিদ শ্রাবনীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর শ্রাবনী আক্তারকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এক পর্যায়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে মান্দা উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণের তিন দিন পর অপহরনকারী নাহিদকে গ্রেপ্তার করে। সেই সাথে ভিকটিম শ্রাবনী কে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com